শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের মেয়াদ ছয়মাস পেড়িয়ে গেলোও ব্যর্থ অশোক - The News Lion

শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের মেয়াদ ছয়মাস পেড়িয়ে গেলোও ব্যর্থ অশোক

  



দি নিউজ লায়নঃ    শিলিগুড়ি পুরনিগমের প্রশাসক বোর্ডের মেয়াদ ছয়মাস পেড়িয়ে গেলোও ব্যর্থ অশোক।অতিরিক্ত ছয় মাসে একাধিক বিভাগ অচল দশায়। আবর্জনার বিভাগ থেকে ডেঙ্গু মোকাবিলা সবেতেই চূড়ান্ত ব্যর্থ অশোকবাবুর মসনদ দাবি দার্জিলিং জেলা তৃণমূল সভাপতি তথা সদ্য প্রাক্তন পুরনিগমের বিরোধী দলনেতা রঞ্জন সরকারের। পুরো নিগমের শেষ বোর্ড মিটিংয়ে একাধিক প্রকল্পের ফিরিস্তি দিয়ে নিজের সময়কালের অসমাপ্ত কাজের সূচি দেন মেয়র অশোক বাবু। পাশাপাশি একাধিক প্রকল্পের কাজ কাগজে-কলমে এগিয়েছে শুধুমাত্র হাতে সময় পেলেই সে সমস্তটা করা সম্ভব হবে বলেও দাবি করেছিলেন সে সময় তিনি। সেমতো রাজ্যের তরফে কোভিডের বিশেষ পরিস্থিতিতে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান পদে অশোকবাবুকে দায়িত্ব দেওয়া হয়। 


তবে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান হিসেবে তার পছন্দের বোর্ড সদস্যদের নিয়ে কাজের সুযোগ পাওয়ায় পরও নাগরিক পরিষেবা তলানিতে ঠেকেছে শিলিগুড়ি পুরনিগমের। শিলিগুড়ি পুরনিগমের একাধিক রাস্তা সংস্কার ও নতুন করে তৈরি জন্য ১০০ কোটি টাকার প্রকল্প নেওয়া হলেও তার কাজ অতিরিক্ত ছয় মাসেও শুরু হয়নি। পুরনিগমের নতুন ব্লিডিং গড়ার কাজেও হাত দেওয়া হয়নি। শিলিগুড়ি কিরণচন্দ্র শশ্মানঘাটের কাজও হয়নি। আর এই সব প্রকল্পের টাকা রাজ্যের তরফে এসে পড়ে রয়েছে পুরনিগমের খাতে। অশোক বাবু মেয়র থাকাকালীন হাউস ফর অল প্রকল্পের টাকা শুধুমাত্র বাম বোর্ডের ভুলে ফিরে যায়।


 একমাত্র শিলিগুড়ি শহরে এখনও হয়নি ওডিএফও। বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, মিলছ না বলেও মেয়র কক্ষের সামনে বিক্ষোভ দেখান বঞ্চিত উপভোক্তরা। সম্প্রতি শিলিগুড়ি পুরনিগমের তৃনমূল ওয়ার্ড কো অর্ডিনেটের রঞ্জন সরকার জানান লজ্জা জনক ঘটনা শিলিগুড়ি মেট্রোপলিটন শহরের একাধিক এলাকায় নেই পথবাতি। অন্ধকারে রয়েছে শহর। শহরবাসীর অভিযোগ বৈদ্যুতিক পথবাতি খারাপ হলে তা আর সারাই করছে না পুরোনিগম। আবার কোথাও সারাইয়ের জন্য এলইডি লাইট খোলা হলে তা আর ঠিক করে লাগানো তো দূরের কথা তার হদিস মিলছে না পুরনিগমে।


 এদিকে মুখ্যমন্ত্রী একাধিকবার করোনার পাশাপাশি রাজ্যের সমস্ত পুর সভাগুলিকে ডেঙ্গু মোকাবিলায় তৎপরতার সঙ্গে কাজ শুরুর কথা বললেও এখনও শহরে ডেঙ্গুর প্রচারে হচ্ছে না। বাড়ি বাড়ি সার্ভের কাজও চলছে ঢিলেঢালা ভাবেই। অন্যদিকে কোভিড মোকাবিলায় বিরাট অংকের সংখ্যা রাজ্যের কাছে আদায় করলেও তা ঠিক কি কি কাজে লাগানো হয়েছে তার হিসেব নেই পুর নিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অশোক বাবুর কাছে। 


গত ১৮'ই নম্ভেম্বর ছয় মাস অতিক্রান্ত হয়েছে পুরনিগমের প্রশাসক বোর্ডের। পরবর্তী বিজ্ঞপ্তি না আসা পর্যন্ত বহাল থাকবে চেয়াম্যান পদে অশোক বাবু ও প্রশাসক বোর্ড।এ বিষয়ে রঞ্জনবাবু অশোক ভট্টাচার্য কে একহাত করে জানান ছয় মাসে কিছুই করে উঠতে পারেননি অশোকবাবু সে সবটাই রাজ্যের জানা। তিনি শুধু চেয়ার আঁকড়ে বসে নাগরিক পরিষেবার পরিবর্তে রাজনীতি করে চলছেন। তার অপদার্থতার জেরে শিলিগুড়িবাসী ভোগান্তির শিকার হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.